এরফান চিনিগুঁড়া সুগন্ধি চালের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন।
এরফান গ্রুপের পণ্য এরফান চিনিগুঁড়া সুগন্ধি চাল-এর শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তাসনিয়া ফারিন।
গত ১১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি, এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুব আলম এবং অভিনেত্রী তাসনিয়া ফারিন।
এই চুক্তির আওতায়, শুভেচ্ছাদূত হিসেবে তাসনিয়া ফারিন এরফান চিনিগুঁড়া সুগন্ধি চাল-এর বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন (TVC), অনলাইন ভিডিও কনটেন্ট (OVC), ফটোশুটসহ নানা প্রচারণামূলক ও জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
এরফান গ্রুপ আশা করছে, তাসনিয়া ফারিনের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দেশের ভোক্তাদের মাঝে এরফান চিনিগুঁড়া সুগন্ধি চালের গুণগত মান ও ব্র্যান্ড ইমেজকে আরও শক্তিশালী করবে।